মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • শ্রীমঙ্গলে বসতঘরের সিলিংয়ে বিশালাকৃতির অজগর

    শ্রীমঙ্গলে বসতঘরের সিলিংয়ে বিশালাকৃতির অজগর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাচাউন এলাকার ছাত্রাবট গ্রামে খলিল মিয়ার বসতঘরের সিলিংয়ে একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখা মিলায় এলাকায় এক ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    বৃহস্পতিবার (২১শে মে) সকাল সাড়ে ৮টার দিকে খলিল মিয়া ও তার পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে ঘরের সিলিংয়ের বাঁশের উপর কুণ্ডলী পাকিয়ে থাকা অজগর সাপটি দেখতে পান। হঠাৎ এমন দৃশ্য দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

    খবরটি দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। স্থানীয়দের মধ্যে কেউ কেউ সাপটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিলেও পরে গ্রামের এক ব্যক্তি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি অবহিত করেন।

    খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ। তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
    পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ জানান, সাপটির ওজন প্রায় ২০ থেকে ২২ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট। পরে উদ্ধারকৃত অজগর সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন