মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ

    ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তাদের সহযোগিতা ছাড়া এ রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

    সোমবার (১১ মে) দুপুরে গুলশান নগর ভবনে আয়োজিত একটি বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, বাসাবাড়ি, আঙিনা, ফুলের টব, বালতি ও অন্যান্য পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে, যাতে এডিস মশার প্রজননস্থল সৃষ্টি না হয়। ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    এ সময় তিনি ‘শনিবারের অঙ্গীকার, নিজ নিজ বাসা ঘর করি পরিষ্কার’—এই স্লোগান বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

    অনুষ্ঠানে ৭৩১ জন শিক্ষার্থীর মাঝে মোট ৯২ লাখ ৪ হাজার ৬০০ টাকা শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ