শুক্রবার, ০৮ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজধানীতে নতুন ৪ থানার পরিকল্পনা, একটির প্রস্তাব মন্ত্রণালয়ে: ডিএমপি কমিশনার চুক্তি হলেও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণে ইরানের প্রভাব অটুট থাকবে: সাবেক মার্কিন উপদেষ্টা মুমিনুলের ৯১ রানে আক্ষেপ, মুশফিকের সঙ্গে জুটিতে এগোচ্ছে বাংলাদেশ পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রী নিয়ে সিদ্ধান্ত আজ গঠনমূলক সমালোচনাই গণতন্ত্রকে শক্তিশালী করে: রিজভী এনসিপির প্রস্তাব, রাজনৈতিক চাপ ও আত্মগোপন—যা ঘটছে মনজুর আলমকে ঘিরে ‘রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’, রবীন্দ্রজয়ন্তীতে মির্জা ফখরুলের আক্ষেপ শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, মুমিনুলের ব্যাটও জ্বলে উঠল আজ বিশ্ব গাধা দিবস: অবহেলিত অথচ পরিশ্রমী প্রাণীর প্রতি সম্মান জানানোর দিন বিপিএল দুর্নীতি তদন্তে বড় সিদ্ধান্ত, স্থগিত ৪ জন, বহিষ্কার ১
  • অপপ্রচারের বিরুদ্ধে জেলা বিএনপির প্রতিবাদ

    অপপ্রচারের বিরুদ্ধে জেলা বিএনপির প্রতিবাদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভূয়া ভয়েস রেকর্ড ও অপপ্রচারের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা বিএনপি'র প্রতিবাদ।

    সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রপাগান্ডা ছড়ানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি।

    বুধবার (৬ই মে) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “Moulvibazar-3200” নামক একটি পেজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান এমপি’র বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বিভ্রান্তিকর প্রপাগান্ডা ছড়ানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ অপপ্রচারের অংশ হিসেবে মৌলভীবাজার জেলা বিএনপি'র আহ্বায়ক এবং মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র মো. ফয়জুল করিম ময়ূনের নাম জড়িয়ে একটি ভুয়া ভয়েস রেকর্ড তৈরি করে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

    বিবৃতিতে উল্লেখ করা হয়, মৌলভীবাজার জেলা বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, জননন্দিত নেতা এম নাসের রহমান এমপি’র দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও জনগণের প্রতি দায়বদ্ধতা একটি মহলকে ঈর্ষান্বিত করে তুলেছে। যার ফলে একটি কুচক্রী গোষ্ঠী পরিকল্পিতভাবে তাঁর রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করতে অপচেষ্টায় লিপ্ত রহিয়াছে । এ ধরনের অপপ্রচার কেবল একজন নেতার বিরুদ্ধে নয়, বরং গণতান্ত্রিক রাজনীতির সুস্থ ধারার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র।

    জেলা বিএনপি স্পষ্টভাবে জানায়, উক্ত ভয়েস রেকর্ড সম্পূর্ণ ভুয়া এবং এর সঙ্গে মো. ফয়জুল করিম ময়ূনের কোন প্রকার সংশ্লিষ্টতা নেই। এ ধরনের অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা এবং বিএনপি'র নেতৃত্বের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না।

    মৌলভীবাজার জেলা বিএনপি এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

    একইসাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

    বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি সবসময় সত্য, ন্যায় ও গণতন্ত্রের পক্ষে ছিল এবং থাকবে। সকল অপপ্রচার ও ষড়যন্ত্রের জবাব জনগণই যথাসময়ে উপযুক্তভাবে দেবে, ইনশাআল্লাহ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন