মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, পরিবেশ কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

    ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, পরিবেশ কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় প্রেসক্লাবের সামনে মৌলভীবাজার জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মাঈদুল ইসলামের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি গ্রহণ ও অনিয়মের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    আজ রোববার (৩ মে ২০২৬) বিকাল ৪টায় জনস্বার্থে বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মোহাম্মদ মাঈদুল ইসলাম জাল সনদপত্র ব্যবহার করে নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান দাবি করে সরকারি চাকরি গ্রহণ করেছেন এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করছেন। তাদের দাবি, তার পিতার কোনো স্বীকৃত মুক্তিযোদ্ধা নন এবং সরকারি গেজেট বা তালিকায় তার নামের অস্তিত্ব পাওয়া যায় না।

    বক্তারা আরও জানান, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর তাকে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে প্রয়োজনীয় প্রমাণপত্র প্রদর্শনের নির্দেশ দেওয়া হলেও তিনি তা উপস্থাপন করতে ব্যর্থ হন।

    অভিযোগ অনুযায়ী, তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে পরিবেশ অধিদপ্তরের “পরিদর্শক/ইন্সপেক্টর” পদে মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করে নিয়োগ পেয়েছেন। এছাড়া সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও মানববন্ধনে তুলে ধরা হয়।

    মানববন্ধনে আরও বলা হয়, তার পিতার নামে ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদ ও ঠিকানার তথ্যের মধ্যেও অসঙ্গতি রয়েছে।

    বক্তারা অবিলম্বে তার নিয়োগ বাতিল, চাকরি থেকে অপসারণ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

    মানববন্ধনে বিভিন্ন মানবাধিকারকর্মী ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ