মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • শনির আখড়ায় সাংবাদিক কামাল ও তার পরিবারকে হত্যার হুমকি

    শনির আখড়ায় সাংবাদিক কামাল ও তার পরিবারকে হত্যার হুমকি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর শনির আখড়ায় সাংবাদিক এস. এম. কামাল পারভেজ ও তার পরিবারকে ক্রমাগত প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে স্থানীয় এক সন্ত্রাসীর বিরুদ্ধে। বর্তমানে সপরিবারে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী এই সাংবাদিক।

    ঘটনা সূত্রে জানা যায়, মাতুয়াইল পশ্চিমপাড়া স্বপন মৃধা রোডে সাংবাদিক কামাল পারভেজের নিজ বাসভবনের পাশের বিল্ডিংয়ের আধা মালিক জনৈক শাহী আলমের ছেলে ফয়সাল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাকে উত্যক্ত করে আসছে। অভিযুক্ত ফয়সাল ওয়ারী ও শনির আখড়া এলাকায় জিমের ব্যবসার আড়ালে বিভিন্ন নারীদের ব্ল্যাকমেইল এবং স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।

    ভুক্তভোগী সাংবাদিক কামাল পারভেজ জানান, ফয়সাল গংরা জোরপূর্বক তার বাড়ির পানির ও বিদ্যুতের লাইন কেটে দেওয়ার চেষ্টা করে। এতে তিনি বাধা দিলে ফয়সাল তাকে ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তাদের সপরিবারে গুম এবং হত্যার হুমকি দেওয়া হয়। এমনকি লোক পাঠিয়ে তুলে নিয়ে যাওয়ারও ধমকি দেয় তারা।

    বর্তমানে বিবাদীদের এহেন কর্মকাণ্ডে সাংবাদিক কামাল পারভেজ ও তার পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। এ বিষয়ে আইনি পদক্ষেপ নিতে এবং ভবিষ্যতের নিরাপত্তার কথা বিবেচনা করে সংশ্লিষ্ট থানায়  ২৮ এপ্রিল২৬ইং,একটি সাধারণ ডায়েরি (জিডি) করে রেখেছেন যার নং২৯৫৬  এবিষযে মামলা করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

    ভুক্তভোগী সাংবাদিক এই বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন