মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • গুনীজন সংবর্ধনা পেলেন এইচ এম হাকিম

    গুনীজন সংবর্ধনা পেলেন এইচ এম হাকিম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ​রাজধানীর জাতীয় কচি-কাঁচার মিলন মেলার হল রুমে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সংবর্ধিত হলেন জীবননগর মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক এইচ এম হাকিম। মঙ্গলবার বিকেল ৫ ঘটিকায় দৈনিক স্বাধীন সংবাদ আয়োজিত ‘সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’-এ তাকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

    অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থেকে এইচ এম হাকিমের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক নুর আহম্মেদ এবং দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসেন আকাশ।

    আলোচনা সভায় বক্তারা একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং এইচ এম হাকিমের মতো নিবেদিতপ্রাণ সমাজসেবীদের মাঠপর্যায়ের কাজের প্রশংসা করেন। সম্মাননা গ্রহণের পর এক আবেগঘন প্রতিক্রিয়ায় এইচ এম হাকিম এই অর্জনকে নিজের একান্ত প্রাপ্তি হিসেবে না দেখে সবার সাথে ভাগ করে নেন এবং প্রাপ্ত সংবর্ধনা ক্রেস্টটি জীবননগর মানবিক সংগঠনের সকল উপদেষ্টা, সদস্য ও সংগঠনের সাথে জড়িত প্রতিটি কর্মীকে উৎসর্গ করেন।

    তিনি জানান, এই সম্মাননা মূলত পুরো টিমের অক্লান্ত পরিশ্রমের ফল এবং জীবননগরকে একটি মানবিক ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। সংবর্ধনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে সুস্থ সংস্কৃতির বিকাশের মাধ্যমে যুব সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার আহ্বান জানানো হয়।

    এইচ এম হাকিমের নেতৃত্বে জীবননগর মানবিক সংগঠনটি দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যার স্বীকৃতিস্বরূপ আজকের এই আয়োজন সংগঠনের গতিশীলতাকে আরও বাড়িয়ে তুলবে বলে বিশিষ্টজনেরা আশাবাদ ব্যক্ত করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন