বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • কালবৈশাখী ঝড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

    কালবৈশাখী ঝড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে ঘরের ওপর পড়ে মা ও দুই মেয়েসহ একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    আজ সোমবার (২৭ এপ্রিল, ২০২৬) ভোর ৪টার দিকে উপজেলার পূর্বদাগী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন—পূর্বদাগী এলাকার আব্দুল গনির স্ত্রী খুকি বেগম (৭০) এবং তাঁর দুই মেয়ে ফাতেমা আক্তার (৪৫) ও ফরিদা আক্তার (৩৭)।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হলে মেলান্দহের বিভিন্ন এলাকায় তাণ্ডব চলে। পূর্বদাগী এলাকায় ঝড়ের তীব্রতায় তিনটি বড় মেহগনি গাছ উপড়ে আব্দুল গনির টিনের ঘরের ওপর পড়ে। সে সময় ঘরে ঘুমিয়ে থাকা মা ও দুই মেয়ে গাছের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

    সকাল ৭টার দিকে প্রতিবেশীরা ধ্বংসস্তূপের নিচে তাঁদের দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা মিলে কয়েক ঘণ্টার চেষ্টায় মরদেহগুলো উদ্ধার করেন।

    স্থানীয় বাসিন্দা আব্দুল রহিম বলেন, "ভোররাতে প্রচণ্ড ঝড়-বৃষ্টি হচ্ছিল। ঝড়ে বড় বড় মেহগনি গাছ ভেঙে তাদের ঘরের ওপর পড়ে। আমরা সকালে খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানাই এবং সবাই মিলে মরদেহগুলো উদ্ধার করি।" মর্মান্তিক এই ঘটনায় পুরো এলাকায় শোকের আবহাওয়া বিরাজ করছে।

    মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঝড়ে গাছ পড়ে মা ও দুই মেয়ের মৃত্যুর বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন