মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • মিরপুরে পানি সংকট চরমে

    মিরপুরে পানি সংকট চরমে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মিরপুর এলাকায় পানির সংকট চরমে পৌঁছেছে। স্থানীয় বাসিন্দাদের কাছে পানি এখন শুধু প্রয়োজন নয়, বরং এক ধরনের দৈনন্দিন সংগ্রামের নাম হয়ে উঠেছে। ওয়াসার তিনটি পাম্প থাকলেও গত ২০ দিন ধরে শতাধিক বাসাবাড়িতে পানি সরবরাহ বন্ধ রয়েছে।

    ফলে বাধ্য হয়ে অনেককে অতিরিক্ত দামে পানি কিনে চাহিদা মেটাতে হচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়েছে।

    সরেজমিন ঘুরে দেখা গেছে, ওয়াসার পানির ট্রাক আসবে এই আশায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে পূর্ব মনিপুরের কাঠালতলাবাসী। বোতল, বালতি, ড্রাম যার যা আছে তা নিয়ে যেনো যুদ্ধে নামার চেষ্টা চলছে।

    জানা গেছে, এই যুদ্ধ একদিনের নয়, বরং ১৫ থেকে ২০ দিন ধরে তীব্র পানির সংকটে মিরপুরের অনেক এলাকা। তিনটি পাম্প থাকা সত্ত্বেও শতাধিক পরিবারে নেই এক ফোঁটা পানিও। স্কুল-কলেজ অফিসগামীদের পাশাপাশি গোসল খাওয়া নিয়ে চরম দুর্ভোগে তারা।

    সংকট যখন চরমে তখন রান্নার পানি না পাওয়ায় বাধ্য হয়ে খাবার কিনে খেতে হচ্ছে অনেককে। ওয়াসা থেকে ৩২০০ লিটার পানি যেখানে ৪০০ টাকায় পাওয়ার কথা, সেখানে সেটি কিনতে হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকায়।

    এ বিষয়ে ওয়াসার জোন-৪ এ গিয়ে জানা যায়,সংকটের বিষয়ে ঢাকা ওয়াসার সেই পুরনো অজুহাত; পানির স্তর নিচে নেমে গেছে।

    ঢাকা ওয়াসা জোন-৪ এর নির্বাহী প্রকৌশলী ইমদাদুল হক বলেন, ‘গরমের সময় পানির লেয়ার আরও নিচে নেমে যায়। মধ্য মনিপুর ও পূর্ব মনিপুর এলাকায় কমপক্ষে আরও ৮টি পাম্প বসানো দরকার। কিন্তু বারবার জায়গা চেয়েও পাওয়া যাচ্ছে না।’

    বাড়তি টাকায় ওয়াসার পানি কিনে জীবনযাপন এখন মধ্য ও নিম্নবিত্তের মানুষের কাছে বিলাসিতা। মিরপুরের এই পানির সংকট বাড়াচ্ছে জনস্বাস্থ্য ঝুঁকি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন