বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের উত্তেজনা: ১৪৪ ধারা জারি

    তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের উত্তেজনা: ১৪৪ ধারা জারি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের তারাকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই গ্রুপের পাল্টা-পাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সংঘাতের আশঙ্কায় রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম এই আদেশ প্রদান করেন।

    উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার তারাকান্দা বাসস্ট্যান্ড ও এর আশপাশ এলাকায় বিএনপির দুটি পক্ষ একই সময়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দেয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবেদন পাওয়ার পর জননিরাপত্তা রক্ষায় কঠোর অবস্থান নেয় প্রশাসন।

    প্রশাসনের জারিকৃত আদেশে বলা হয়েছে, রোববার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত তারাকান্দা বাসস্ট্যান্ডসহ পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত ও মাইক ব্যবহার নিষিদ্ধ থাকবে। এছাড়া ওই এলাকায় পাঁচজন বা তার বেশি লোকের একত্রে অবস্থান বা চলাফেরার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

    একই সাথে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ওই এলাকায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র যেমন—দা, হাসুয়া, লাঠিসোঁটা বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

    ইউএনও মো. আমিনুল ইসলাম জানান, ১৪৪ ধারার এই নির্দেশনা অমান্য করলে দণ্ডবিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সরকারি বাহিনীর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন