বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ২২ হাজার টাকার জাল নোটসহ আটক যুবক, নারী সহযোগী উধাও

    ২২ হাজার টাকার জাল নোটসহ আটক যুবক, নারী সহযোগী উধাও
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ী ইউনিয়নের রায়বাজারে জাল নোট লেনদেনের অভিযোগে নিজাম এলাহি মিজান (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে আঠারোবাড়ী বাজারে এ ঘটনা ঘটে।

    আটক মিজান তারাকান্দা উপজেলার দুগাতি গ্রামের মো. হাসমত আলির ছেলে। বর্তমানে তারাকান্দার বঙ্গবন্ধু কলেজ সংলগ্ন এলাকায় বসবাস করে আসছে।

    স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মিজান এক নারী সহযোগীকে সঙ্গে নিয়ে আঠারোবাড়ী রায় বাজারের শুঁটকি ব্যবসায়ী দুলাল মিয়ার দোকানে যায়। সেখানে ৫০ টাকার শুঁটকি কিনে তারা দুটি ৫০০ টাকার নোট সরবরাহ করে। দুলাল মিয়া বাকি ৪৫০ টাকা ফেরত দেন। কিন্তু কিছুক্ষণ পর নোট দুটি জাল বলে সন্দেহ হলে তিনি বিষয়টি নিশ্চিত হন।

    পরে দুলাল মিয়া চিৎকার দিলে অভিযুক্তরা দ্রুত পালানোর চেষ্টা করেন। এসময় বাজারের অন্যান্য ব্যবসায়ীরা ধাওয়া করে মিজানকে আটক করতে সক্ষম হন। তবে তার সঙ্গে থাকা নারী সহযোগী ভিড়ের মধ্যে পালিয়ে যেতে সক্ষম হয়।

    আটকের পর স্থানীয়রা মিজানের কাছ থেকে ২২ হাজার ৪০০ টাকার জাল নোট উদ্ধার করে তাকে পুলিশের হাতে তুলে দেয় এবং আঠারোবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে হেফাজতে নেয়। আঠারোবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আজিজ আহমেদ জানান, আটক যুবকের কাছ থেকে মোট ২২ হাজার ৪০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

    ​তিনি আরও বলেন, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক তার পরিচয় ও ঠিকানা নিশ্চিত করেছে। তার সাথে থাকা নারীটি পালিয়ে গেছে, তাকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটক মিজানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন