বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই
  • ভিন্ন স্বাদের কাঁচা কাঁঠালের কোফতা কারি ঘরেই বানান

    ভিন্ন স্বাদের কাঁচা কাঁঠালের কোফতা কারি ঘরেই বানান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কাঁচা কাঁঠাল শুধু পুষ্টিগুণেই সমৃদ্ধ নয়, এটি দিয়ে তৈরি করা যায় দারুণ সুস্বাদু বিভিন্ন পদ। সাধারণত মাংস বা চিংড়ির সঙ্গে কাঁঠাল রান্না করা হলেও একটু ভিন্ন স্বাদের জন্য তৈরি করতে পারেন কাঁচা কাঁঠালের কোফতা কারি।

    উপকরণ
    সেদ্ধ করা কাঁচা কাঁঠাল – ১ কাপ
    সেদ্ধ আলু – ১ কাপ
    পেঁয়াজ কুচি – ২টি
    ধনিয়া পাতা কুচি – ২ টেবিল চামচ
    কাঁচা মরিচ কুচি – ৪টি
    বেসন – ২ টেবিল চামচ
    জিরা গুঁড়া – ১ চা চামচ
    হলুদ গুঁড়া – ১ চা চামচ
    মরিচ গুঁড়া – ১ চা চামচ
    ধনিয়া গুঁড়া – ১ চা চামচ
    গরম মসলা গুঁড়া – ১ চা চামচ
    আদা বাটা – ১ চা চামচ
    রসুন বাটা – ১ চা চামচ
    পেঁয়াজ বাটা – ১ টেবিল চামচ
    আস্ত জিরা – ১ চা চামচ
    তেল – পরিমাণমতো
    প্রস্তুত প্রণালী

    প্রথমে সেদ্ধ করা কাঁচা কাঁঠাল ও আলু ভালোভাবে মেখে নিন। এতে লবণ, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, ধনিয়া পাতা ও বেসন মিশিয়ে নিন। মিশ্রণটি থেকে ছোট ছোট বল তৈরি করে তেলে ভেজে তুলে রাখুন।

    এরপর কড়াইতে তেল গরম করে তাতে আস্ত জিরা দিয়ে ফোড়ন দিন। পেঁয়াজ কুচি দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর আদা-রসুন বাটা ও অন্যান্য গুঁড়া মসলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।

    মসলা কষানো হলে পরিমাণমতো পানি দিয়ে ফুটিয়ে নিন। তারপর ভাজা কোফতাগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করুন। ঝোল ঘন হয়ে এলে উপরে গরম মসলা গুঁড়া ও সামান্য ঘি ছড়িয়ে নামিয়ে নিন।

    এভাবেই খুব সহজে ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু কাঁচা কাঁঠালের কোফতা কারি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ