মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • পীর হত্যা শুধু মব নয়, রাষ্ট্রীয় ব্যর্থতার প্রতিফলন

    পীর হত্যা শুধু মব নয়, রাষ্ট্রীয় ব্যর্থতার প্রতিফলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজাকে পিটিয়ে হত্যার ঘটনাকে শুধু ‘মব’ সহিংসতা হিসেবে দেখলে তা যথাযথ হবে না—এটি সময়ের গভীর নৈতিক ও রাজনৈতিক বিপর্যয়ের নির্মম প্রকাশ বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার।

    সোমবার (১৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

    পোস্টে ফরহাদ মজহার বলেন, একটি পুরনো ভিডিওর ক্ষুদ্র ক্লিপ ছড়িয়ে পরিকল্পিতভাবে মানুষের ভেতরের ক্রোধ, অজ্ঞতা ও ধর্মীয় আবেগ উসকে দিয়ে এ হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, কোন ইসলাম বা শরিয়ত বিচার ছাড়া একজন মানুষকে হত্যা করার অনুমতি দেয়।

    তিনি আরও বলেন, বাংলাদেশের আইন অনুযায়ী এটি স্পষ্ট ফৌজদারি অপরাধ এবং ইসলামের ন্যায়বোধ অনুযায়ীও এটি ভয়াবহ জুলুম। কোরআনের আয়াত উল্লেখ করে তিনি বলেন, “যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন সমগ্র মানবতাকেই হত্যা করল।”

    ফরহাদ মজহার বলেন, যারা এ হত্যাকাণ্ডে উসকানি দিয়েছে বা অংশ নিয়েছে, তাদের দায় শুধু আইনের আদালতেই নয়, নৈতিক ও ধর্মীয় জবাবদিহিতার মধ্যেও পড়ে। তার মতে, ইসলাম কখনোই বিচারবহির্ভূত রক্তপাতকে সমর্থন করে না।

    তিনি আরও মন্তব্য করেন, ধর্ম অবমাননার অভিযোগ তুলে মাজার ভাঙা বা মানুষ হত্যার মতো ঘটনা ইসলামকে রক্ষা করে না, বরং ইসলামকে সহিংস ধর্ম হিসেবে উপস্থাপনের সুযোগ তৈরি করে।

    তার মতে, ইসলামকে পারলৌকিক ও নিষ্ক্রিয় ধর্ম হিসেবে উপস্থাপনের প্রবণতা সমাজে ন্যায়বিচারের ধারণাকে দুর্বল করছে। একইসঙ্গে রাজনৈতিক ও সামাজিক সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলেও তিনি মন্তব্য করেন।

    ফরহাদ মজহার সতর্ক করে বলেন, বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে ভেতরের ন্যায়বোধ ও মানবিকতা হারিয়ে ফেললে দেশের অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে।

    তিনি বলেন, মাজার ভাঙা বা পীর-আউলিয়া হত্যার মতো ঘটনা বিচ্ছিন্ন নয়, বরং সমাজকে ভেতর থেকে ভেঙে দেওয়ার একটি বিপজ্জনক প্রবণতার ইঙ্গিত বহন করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন