মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • গুলিস্তানে ১২ লাখ টাকার চোরাই মোবাইল জব্দ, গ্রেফতার ১

    গুলিস্তানে ১২ লাখ টাকার চোরাই মোবাইল জব্দ, গ্রেফতার ১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর গুলিস্তানে অভিযান চালিয়ে চোরাই মোবাইল চক্রের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য পেয়েছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ। অভিযানে ১১৭টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনসহ চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া এসব মোবাইল ও আনুষঙ্গিক সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ১২ হাজার টাকা।

    রোববার (১২ এপ্রিল) এসব তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন। 

    তিনি জানান, রাজধানীর গুলিস্তানে অভিযান পরিচালনা করে ১১৭টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ও বাটন ফোনসহ মোবাইল চোরাকারবারি চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো.জহুরুল ইসলাম (৩৮)। শনিবার রাতে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ১১৭টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ও বাটন ফোন এবং ২০টি পুরোনো মোবাইল চার্জারসহ একজন মোবাইল চোরাকারবারিকে গ্রেপ্তার  করেছে ডিএমপির পল্টন মডেল থানাধীন সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের একটি টিম। উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ১২ হাজার ৩০০ টাকা।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জহুরুল দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি ও ছিনতাইয়ের মোবাইল স্বল্পমূল্যে কিনে গুলিস্তানসহ ঢাকার বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে বলে।স্বীকার করে।

    গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া নেওয়া হয়েছে বলেও জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন