বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • গাছে উঠে বিপাকে বৃদ্ধ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

    গাছে উঠে বিপাকে বৃদ্ধ, ৯৯৯-এর ফোনে উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জামালপুরের ইসলামপুরে গাছে উঠে মাথা ঘুরে আটকে পড়া এক বৃদ্ধকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

    শনিবার (১১ এপ্রিল) দুপুরে ইসলামপুর পৌরসভার দরিয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে। পরে ৯৯৯-এ কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করা হয়।

    রোববার (১২ এপ্রিল) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি জানান, শনিবার দুপুরে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান, দরিয়াবাদ এলাকায় একজন বৃদ্ধ গাছে উঠে মাথা ঘুরে আটকে আছেন এবং যেকোনো সময় নিচে পড়ে যেতে পারেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি ইসলামপুর ফায়ার সার্ভিসে জানানো হয়।

    কলটি গ্রহণ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল আরিফা আক্তার এবং ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার হানজালাল সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে সমন্বয় করেন।

    খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে গাছে আটকে পড়া ৭০ বছর বয়সী ওই বৃদ্ধকে নিরাপদে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

    ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাজহারুল ইসলাম বিষয়টি ৯৯৯-কে নিশ্চিত করেন।

    এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং ৯৯৯-এর দ্রুত সেবার প্রশংসা করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন