রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
Natun Kagoj

সাফজয়ী ফুটবলারদের বড় সুখবর

সাফজয়ী ফুটবলারদের বড় সুখবর
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ দল। এই সাফল্যের স্বীকৃতি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ফুটবলারদের জন্য সুখবর ঘোষণা করেছে।

সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলের প্রত্যেক খেলোয়াড় মাসে ১ লাখ টাকা করে ভাতা পাবেন। সোমবার (৬ এপ্রিল) জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে এই ঘোষণা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

এই সিদ্ধান্ত শুধু পুরস্কার নয়, ভবিষ্যতের জন্যও একটি বার্তা হিসেবে মনে করছে বিশ্লেষকরা। বয়সভিত্তিক ফুটবলে সাফল্য পেলে তার যথাযথ মূল্যায়ন করা হবে, এমন আশ্বাসই মিলছে এতে।

এর আগেই বাফুফে ও ঢাকা উত্তর সিটি করপোরেশন আর্থিক পুরস্কারের ঘোষণা দেয়। বাফুফের পক্ষ থেকে প্রত্যেক খেলোয়াড়কে ১ লাখ টাকা এবং ডিএনসিসির পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা জানানো হয়।

ভারতকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জয়ের পর থেকেই দলটিকে ঘিরে ছিল উৎসবের আবহ। দেশে ফেরার পর বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে খেলোয়াড়দের নিয়ে যাওয়া হয় হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে। সেখানে আয়োজিত সংবর্ধনায় তাদের সম্মাননা জানানো হয়।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন