রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
Natun Kagoj

খাবারের ভিডিওই হলো সুলিভান ব্রাদার্সের নতুন দিগন্তের সূচনা

খাবারের ভিডিওই হলো সুলিভান ব্রাদার্সের নতুন দিগন্তের সূচনা
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

টাইব্রেকারে শেষ শটেই বাংলাদেশ যুব ফুটবল দল ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-২০ দক্ষিণ এশিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। শেষ শটটি নেন রোনান সুলিভান, যিনি আলতো ছোঁয়ায় দারুণ আত্মবিশ্বাসী শট নেন। বল জালে পৌঁছার সঙ্গে সঙ্গে গ্যালারিতে উচ্ছ্বাসের ঢেউ ছড়িয়ে পড়ে।

ভারতকে হারিয়ে বাংলাদেশের এই জয় দেখতে গিয়ে মনে হচ্ছিল যেন বাংলাদেশ স্বাগতিক দেশ। মালদ্বীপের মালে শহরের জাতীয় স্টেডিয়ামে দর্শকসারির বড় অংশে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশিরা।

মজার বিষয় হলো, শেষ শটটিও নেন একজন প্রবাসী বাংলাদেশি, যিনি দুই মাস আগে পর্যন্ত নিশ্চিত ছিলেন না যে বাংলাদেশের জার্সি গায়ে খেলবেন।

১২ নম্বর জার্সি পরা রোনান সুলিভান যেভাবে শেষ শটে ভারতীয় যুব দলের গোলরক্ষককে পরাস্ত করলেন, সেটি ফুটবলে ঐতিহাসিকভাবে প্যানেনকা শট হিসেবে পরিচিত।

১৯৭৬ সালে চেকোস্লোভাকিয়ার আন্তোনিন পানেনকা এমন ধরণের শটের উদাহরণ স্থাপন করেছিলেন। ডান বা বাম কোনো দিকে না, আলতো টোকায় গোলরক্ষকের দিকে বল মারার কৌশল, যেখানে ধীর গতিতে বল যাওয়ায় কিপার আগেভাগে সরে যায়। ঠিক সেই শটের পুনরাবৃত্তি ঘটালেন রোনান।

সুদূর আমেরিকা থেকে তার ভাই কুইন সুলিভান খেলা দেখছিলেন ফিলাডেলফিয়া ইউনিয়নের ড্রেসিং রুম থেকে। সেখানে তিনি ভিডিওতে চিৎকার করে বলেন, “চিপ ইট!” — অর্থাৎ বলকে চিপ করো। রোনান তা করলেন, এবং বাংলাদেশের জয় উদযাপন আমেরিকার ড্রেসিং রুমেও দেখা গেল।

রোনান আগে বাংলাদেশের হয়ে দুটি গোল ও একটি এসিস্ট করেছেন, যা ফাইনালে জয় আনার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই জয়ের ফলে বাংলাদেশ যুব ফুটবলের ইতিহাসে নতুন এক গৌরবময় অধ্যায় লেখা হলো।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন