মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • রাজধানীতে ট্রাকের ধাক্কায় সিএনজি আরোহীর মৃত্যু

    রাজধানীতে ট্রাকের ধাক্কায় সিএনজি আরোহীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর শ্যামপুর বাজারে ঘটে যাওয়া দুর্ঘটনায় মোহাম্মদ শেখ ফরিদ (৫০) নামের একজন সিএনজি অটোরিকশার আরোহী ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন।

    পেশায় হকার শেখ ফরিদ রোববার (২৯ মার্চ) বিকেলের দিকে এই দুর্ঘটনার শিকার হন। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

    গুরুতর আহত অবস্থায় শেখ ফরিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

    নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আব্দুর রশিদ জানান, শ্যামপুর বাজার এলাকায় একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী শেখ ফরিদ ও আরেক ব্যক্তি গুরুতর আহত হন। পরে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে শেখ ফরিদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অন্য ব্যক্তিকে বর্তমানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    নিহত শেখ ফরিদের মামা সোয়াইব জানান, শেখ ফরিদ ফুটপাতে হকারি করতেন। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বালিশপুর গ্রামের মৃত ওবায়দুল্লাহর ছেলে। বর্তমানে পরিবার নিয়ে কদমতলীর দনিয়া পলাশপুর এলাকায় থাকতেন তিনি। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

    ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে ইতিমধ্যে অবগত করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন