মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • পল্লবীতে যুবদল নেতা হত্যা, দুই শুটারকে গ্রেপ্তার করেছে র‍্যাব

    পল্লবীতে যুবদল নেতা হত্যা, দুই শুটারকে গ্রেপ্তার করেছে র‍্যাব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার মিরপুরের পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দুই শুটারকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

    শুক্রবার র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়, কিবরিয়া হত্যা মামলার ‘কিলিং মিশনে’ সরাসরি অংশ নেওয়া শুটারদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে র‍্যাব-৪ এর সদরদপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

    নিহত গোলাম কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্যসচিব ছিলেন। পাশাপাশি তিনি চিকিৎসা সরঞ্জাম ক্রয়-বিক্রয়ের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

    গত বছরের ১৭ নভেম্বর সন্ধ্যায় মিরপুর-১২ নম্বরের বি ব্লকে ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ নামের একটি দোকানে ঢুকে মুখোশধারী সন্ত্রাসীরা তাকে কাছ থেকে গুলি করে হত্যা করে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠে এবং দ্রুত না চালানোয় চালককে গুলি করে আহত করে।

    এ ঘটনায় নিহতের স্ত্রী সাবিহা আক্তার দীনা বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন