মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ঈদের ছুটির পর ঢাকায় ফাঁকা সড়ক, গণপরিবহনও সীমিত

    ঈদের ছুটির পর ঢাকায় ফাঁকা সড়ক, গণপরিবহনও সীমিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদের ছুটি শেষ হলেও রাজধানী ঢাকায় এখনও ছুটির আমেজ বইছে। টানা তিন দিনের ছুটির প্রভাবের কারণে নগরের সড়কে কর্মজীবী মানুষের উপস্থিতি ও গণপরিবহন চলাচল সীমিত দেখা গেছে।

    বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে শ্যামলী, কলেজগেট, আসাদগেট, সংসদ ভবন, খামারবাড়ি, ফার্মগেট, বিজয় সরণি ও আগারগাঁও এলাকা সরেজমিন ঘুরে দেখা গেছে, সড়কে যানজট বা ভিড় নেই। বাস পয়েন্টগুলোও ফাঁকা, গণপরিবহন কম চলছে। গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

    মিরপুর রুটে চলাচলকারী বিকল্প পরিবহনের চালকের সহকারী জানান, মানুষ এখনও ছুটি শেষ করে ঢাকায় ফিরতে পারেনি। সড়ক এখন বেশ ফাঁকা। শতাব্দী পরিবহনের চালক হাবিব বলেন, “যাত্রী খুবই কম। ঈদের আগে থেকেই সড়ক ফাঁকা। আজও তেমন কিছু যাত্রী নেই। বিকেলে পরিস্থিতি একটু পরিবর্তিত হতে পারে।”

    রাজধানীর এই ছবি থেকে বোঝা যাচ্ছে, ঈদ পরবর্তী ছুটি শহরের দৈনন্দিন জীবনযাত্রায় এখনও প্রভাব ফেলেছে, তবে সন্ধ্যার দিকে কিছুটা গতি বেড়ানোর আশা করা যাচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন