মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ২৫ মার্চ গণহত্যা দিবস: শহীদদের স্মরণে দেশব্যাপী শোক ও শ্রদ্ধা

    ২৫ মার্চ গণহত্যা দিবস: শহীদদের স্মরণে দেশব্যাপী শোক ও শ্রদ্ধা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশে ঘটে যাওয়া নৃশংস গণহত্যার ৫০তম বার্ষিকী উপলক্ষে আজ (২৫ মার্চ) রাজধানীসহ সারাদেশে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। ২৫ মার্চ স্বাধীনতাকামী বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন হিসেবে স্মরণ করা হয়।

    ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে দেশের নিরস্ত্র মানুষদের ওপর নির্বিচারে গুলি চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইনসহ বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষকে হত্যা করা হয়। ইতিহাসবিদরা এটিকে সুপরিকল্পিত হত্যাযজ্ঞ হিসেবে বর্ণনা করেছেন।

    বিশেষজ্ঞরা বলেন, এ হত্যাযজ্ঞ প্রতিরোধ করা যায়নি, যার পেছনে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা আলোচিত। তবে ২৫ মার্চ দিবাগত রাতে চট্টগ্রামের ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আনুষ্ঠানিকভাবে ‘উই রিভোল্ট’ ঘোষণা করে গণহত্যার বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ শুরু করে। এই প্রতিরোধের মধ্য দিয়েই শুরু হয় দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধ।

    আজকের অনুষ্ঠানে স্বাধীনতার মূল্য ও তাৎপর্য তুলে ধরে বক্তারা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “আমরা রাষ্ট্র ও সমাজে মহান মুক্তিযুদ্ধের চেতনা, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করে শহীদদের আত্মত্যাগের প্রতিদান দিতে পারি।”

    শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয় এবং ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সফলতা কামনা করা হয়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন