মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • শহিদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর হত্যা: গ্রেফতার ৪

    শহিদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর হত্যা: গ্রেফতার ৪
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যাকাণ্ডে প্রধান আসামির সহযোগীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে সাগর নামের এক সহযোগীকেও আটক করা হয়েছে।

    মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে তাদেরকে পটুয়াখালী ও খুলনাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

    শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, টিকটকার রাকিব হত্যাকাণ্ডে চারজনকে খুলনা ও পটুয়াখালীসহ বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

    কেন্দ্রীয় শহীদ মিনারে নিহত কনটেন্ট ক্রিয়েটরের বিষয়ে যা জানা গেল
    গত ১৫ মার্চ রাত সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহিদ মিনারের বেদীর সামনে গুলি করে ও কুপিয়ে রাকিবকে হত্যা করে সন্ত্রাসীরা। নিহত মো. রাকিব শিববাড়ি স্টাফ কোয়ার্টারের খোকন মিয়ার ছেলে।

    গুলি করার পর আহত অবস্থায় রাকিবকে কয়েকজন প্রত্যক্ষদর্শী হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে মো. ঈশান নামে একজন জানান, পূর্ব শত্রুতার জের ধরে তিন-চারজন যুবক তাকে লক্ষ্য করে মাথায় গুলি করে ও পেটের ডান পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন