মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক হলেন সাইফুল্লাহ রাসেল ঈদে মিলাদুন্নবী ঘিরে দেশজুড়ে র‍্যাবের বাড়তি নিরাপত্তা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন, সম্পর্ক জোরদারে আগ্রহ হাসিনাকে ঘিরে বরফ, সম্পর্ক স্বাভাবিকের চেষ্টা দেশজুড়ে সার বিতরণ তদারকিতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী তিন বাহিনীর প্রধানের সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ গণমাধ্যম, শেখ হাসিনা প্রত্যর্পণ ও সংস্কৃতি নিয়ে সরকারের অবস্থান জানালেন তথ্যমন্ত্রী ঢাকার পানি ব্যবস্থার উন্নয়নে বড় সহায়তা দিচ্ছে ডেনমার্ক সংসদ অধিবেশন নির্বিঘ্ন রাখতে সংসদ ভবন এলাকায় ডিএমপির নিষেধাজ্ঞা ৬ অক্টোবর ঢাকায় ব্রাজিল-বাংলাদেশ ম্যাচ?
  • ডেঙ্গু-চিকুনগুনিয়া রুখতে ঘরে ঘরে সচেতনতার ডাক প্রধানমন্ত্রীর

     ডেঙ্গু-চিকুনগুনিয়া রুখতে ঘরে ঘরে সচেতনতার ডাক প্রধানমন্ত্রীর
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে জনগণকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সপ্তাহে অন্তত একবার বাড়ি এবং আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি।

    শনিবার (১৪ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, “টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, ডোবা বা বাড়ি ও ছাদে পানি জমতে দেওয়া যাবে না। পানির ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখতে হবে। প্রতিসপ্তাহে অন্তত একবার পরিচ্ছন্নতা নিশ্চিত করুন।”

    তিনি আরও উল্লেখ করেছেন, “যদি আমরা সবাই সচেতন হই, তাহলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। বর্ষাকালে জমে থাকা পানি এডিস মশার প্রজননের জন্য উপযুক্ত। মাত্র তিন দিন পানি জমলেই মশা জন্ম নিতে পারে। তাই ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, ডোবা এবং বাড়ির ছাদে পানি জমতে দেবেন না।”

    বিশেষজ্ঞরা জানান, এডিস মশার কামড়ের মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ভাইরাস ছড়ায়। সাধারণত জুন থেকে অক্টোবর পর্যন্ত এই রোগের প্রকোপ বেশি থাকে। তবে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টি কোনও নির্দিষ্ট মৌসুমে সীমাবদ্ধ নয়। তাই যে কোনো সময়ে সতর্ক থাকা জরুরি।

    প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, “সরকার ১৪ মার্চ থেকে সারা দেশে প্রতিসপ্তাহে পরিচ্ছন্নতা অভিযান শুরু করছে। স্থানীয় প্রশাসন এ অভিযানে সক্রিয় ভূমিকা নেবে। জাতীয় সংসদ সদস্যসহ সব জন প্রতিনিধি প্রতি শনিবার এলাকার মানুষকে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান চালান।”

    তিনি সমাপনীভাবে বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা সবচেয়ে কার্যকর। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান মানুষের জীবন রক্ষা করবে। আমাদের জাতীয় স্বাস্থ্যনীতির মূলমন্ত্র: প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন