মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • আশুলিয়ায় বিকাশ এজেন্টের টাকা আত্মসাৎকারী চক্রের মূলহোতা গ্রেফতার  

    আশুলিয়ায় বিকাশ এজেন্টের টাকা আত্মসাৎকারী চক্রের মূলহোতা গ্রেফতার  
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার আশুলিয়ায় এক বিকাশ এজেন্টের বিশ্বাস ও সরলতার সুযোগ নিয়ে কৌশলে মোবাইল চুরি এবং অ্যাকাউন্টে থাকা পৌনে ৪ লাখ টাকা আত্মসাৎকারী চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) ভোর রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃত আসামির নাম মো. ওসমান গনি (২০)। সে কক্সবাজার জেলার মহেশখালী থানার চিকনিপাড়া এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে। আজ মঙ্গলবার দুপুরে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুলিশ জানায়, গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় আশুলিয়ার নরসিংহপুর এলাকার 'সবুজ টেলিকম' নামের একটি দোকানে গ্রাহক সেজে প্রবেশ করে ওসমান গনি। সে প্রথমে ৫০০ টাকা বিকাশ করার নাটক করে এবং পরে দোকানিকে দুধের প্যাকেট দিতে বলে। দোকানি মালামাল আনতে দোকানের ভেতরে যাওয়ার সুযোগে টেবিলের ওপর রাখা বিকাশ এজেন্টের মোবাইলটি নিয়ে চম্পট দেয় সে। পরে সিসিটিভি ফুটেজে তার এই চুরির দৃশ্য ধরা পড়ে।

    ভুক্তভোগী দোকান মালিক সবুজ হাওলাদার পরবর্তীতে তার এজেন্ট সিমটি পুনরায় সংগ্রহ করে জানতে পারেন, তার অ্যাকাউন্ট থেকে মোট ৩ লাখ ৪৬ হাজার টাকা সাতটি ভিন্ন ভিন্ন নাম্বারে ক্যাশ আউট ও সেন্ড মানি করে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় গত ৭ মার্চ আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।

    তদন্তকারী কর্মকর্তা এসআই শফিউল আলম সোহাগ জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির ব্যবহার করে আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে এএসআই আলমগীর হোসেন সোহাগ ও কনস্টেবল ফারুক হোসেনের সহায়তায় চট্টগ্রামের সিটিগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত টাকার মধ্যে ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

    তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ওসমান গনিকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত এক দিনের রিমান্ড মঞ্জর করেছেন। এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার এবং অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন