মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • বারেক খান বারীর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

    বারেক খান বারীর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাড়ীখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক খান বারীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার বিকেলে শ্রীনগরের হাতার পাড়া গ্রামের মিনা বাড়িতে তাঁর নিজ বাসভবনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

    আব্দুল বারেক খান বারী গত ৬ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার সন্তান রেখে গেছেন।

    দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ–১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। উপস্থিত অতিথিবর্গ মরহুম বারেক খান বারীর কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং এলাকার উন্নয়নে তাঁর অবদানের কথা তুলে ধরেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন