মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ঝুট ব্যবসা দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণ

    ঝুট ব্যবসা দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের বাসন এলাকায় ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলাকারীরা আধিপত্য স্থাপনের জন্য গুলি ছোড়া এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, যার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

    শনিবার (৭ মার্চ) দুপুরে ২টার দিকে গাজীপুর মহানগরীর বাসন ভিটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    জানা গেছে, বাসন এলাকার ম্যানল ফ্যাশন গার্মেন্টস থেকে ক্রয়কৃত ঝুট একটি ট্রাকে নিয়ে যাচ্ছিল ব্যবসায়ীরা। এ সময় ঝুটবোঝাই ট্রাক এবং ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে।

    ভুক্তভোগীদের অভিযোগ, খান ট্রেডিংয়ের প্রোপ্রাইটর কৌশিক খানের সঙ্গে ম্যানল ফ্যাশন গার্মেন্টসের ঝুট ক্রয়-বিক্রয়ের একটি চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী শনিবার ঝুট কিনতে গেলে অতর্কিত হামলার শিকার হন তারা। এসময় কিছু দুর্বৃত্ত অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীদের অনেকের হাতে দেশীয় অস্ত্র রামদা ছিল। হামলাকারীরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা একটি মোটরসাইকেলও পুড়িয়ে দিয়েছে।

    গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন