শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান জিরো এমিশন ইস্যুতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী লো-ফিডে উৎপাদন অব্যাহত ইস্টার্ন রিফাইনারিতে বিশ্ব ক্রিকেটে ভারতের নিয়ন্ত্রণে কড়া সমালোচনা উইজডেনের অনলাইন ক্লাস না চাইলেও বাস্তবতায় বাধ্য: শিক্ষামন্ত্রী ক্ষেপণাস্ত্র হামলায় নিহত গিরিশ চন্দ্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হাসনাতের সঙ্গে কী হয়েছিল বিস্তারিত জানালেন মনজুর আলম
  • মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশন-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ মার্চ) নগরীর একটি অভিজাত হোটেলে এ আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের আহ্বায়ক মোঃ মোশাররাফ হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মাহামুদুন চৌধুরী (জনি)।

    দোয়া ও ইফতার মাহফিলে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধা, ৫ আগস্টের আন্দোলনে নিহত ছাত্র-জনতা এবং মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশন-এর প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ-এর সদস্য (খুলনা-২ আসন) মোঃ জাহাঙ্গীর হুসাইন হেলাল।

    এছাড়াও উপস্থিত ছিলেন মোংলা কাস্টমস হাউস-এর কমিশনার ম. শফিউজ্জামান, মোংলা বন্দর কর্তৃপক্ষ-এর হারবার মাস্টার কমডোর মোঃ শফিকুল ইসলাম সরকার (জি), পিএসসি, বিএন এবং পরিচালক (ট্রাফিক) মোঃ কামাল হোসেন।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল), খুলনা মোঃ শাহনেওয়াজ খালেদ (পিপিএম), বিভাগীয় শ্রম দপ্তর, খুলনার সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল আলম, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা প্রমুখ।

    এছাড়াও এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

    দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে সংশ্লিষ্ট সকলের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন