শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান জিরো এমিশন ইস্যুতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী লো-ফিডে উৎপাদন অব্যাহত ইস্টার্ন রিফাইনারিতে বিশ্ব ক্রিকেটে ভারতের নিয়ন্ত্রণে কড়া সমালোচনা উইজডেনের অনলাইন ক্লাস না চাইলেও বাস্তবতায় বাধ্য: শিক্ষামন্ত্রী ক্ষেপণাস্ত্র হামলায় নিহত গিরিশ চন্দ্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হাসনাতের সঙ্গে কী হয়েছিল বিস্তারিত জানালেন মনজুর আলম
  • তিনবছর আগে চুরি হওয়া মোটরসাইকেল যশোরে উদ্ধার

    তিনবছর আগে চুরি হওয়া মোটরসাইকেল যশোরে উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার ব্যবসায়ী মাহমুদুল ইসলামের তিন বছর আগে চুরি হওযা মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে দুজনকে। 

    আটক ব্যক্তিরা হলো, বাঘারপাড়ার জোহরপুর গ্রামের নাজমুল ইসলাম ও তেলকুপা গ্রামের পলাশ। 

    রোববার বিকালে  যশোর শহরের চাঁচড়া মোড় এলাকা এলাকার থেকে মোটরসাইকেল উদ্ধার ও দুজনকে আটক করা হয়। 

    ভুক্তভোগী মাহমুদুল ইসলাম জানান, তিন বছর আগে রমজান মাসে দুপুরের নামাজ আদায় করতে চাঁচড়া চেকপোস্ট এলাকার একটি মসজিদে যান তিনি। নামাজ শেষে বাইরে এসে দেখেন, তার অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় তিনি তখন সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। দীর্ঘ সময় চেষ্টা করেও মোটরসাইকেলটির কোনো সন্ধান পাননি। 

    রোববার বিকালে  হঠাৎ করে যশোর জিলা স্কুলের সামনে তিনি দেখতে পান, তার সেই মোটরসাইকেলটি অন্য একজন চালিয়ে নিয়ে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে তিনি আরেকটি মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেন। চাঁচড়া চেকপোস্ট এলাকায় এসে স্থানীয়দের সহযোগিতায় মোটরসাইকেলসহ ওই ব্যক্তিকে আটক করতে সক্ষম হন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

    এ বিষয়ে কোতোয়ালি থানার এসআই আলমগীর জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং চোরচক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন