মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • আশুলিয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক  

    আশুলিয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক  
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে রুমানা আক্তার রুমি (২০) নামে দুই মাসের এক অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের গলায় আঘাতের চিহ্ন ও হাতের কবজিতে কাটা দাগ রয়েছে। পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করে পালিয়েছেন স্বামী বিল্লাল হোসেন (২৫)।

    শনিবার সকালে আশুলিয়ার পবনারটেক পূর্বপাড়া এলাকার হেলাল মাস্টারের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রুমানা ওই এলাকায় থেকে একটি চুলের টুপি তৈরির কারখানায় কাজ করতেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে বিল্লাল ও রুমানার বিয়ে হয়। তারা দুজনই ওই ভাড়া বাসায় বসবাস করতেন। শনিবার সকালে স্থানীয়রা ৯৯৯-এ কল দিলে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শয়নকক্ষ থেকে রুমার মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী বিল্লাল হোসেন পলাতক রয়েছেন। বিল্লাল রংপুর জেলার পীরগাছা থানার তালুক ইসাদ এলাকার বাসিন্দা।

    আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম সোহাগ জানান, মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক আলামতে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

    এসআই শফিউল আলম আরও বলেন, "ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। অভিযুক্ত বিল্লালকে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।"


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন