মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ব্যারিস্টার সুমনের পক্ষে পিয়া জান্নাতুলের জোরালো বার্তা

    ব্যারিস্টার সুমনের পক্ষে পিয়া জান্নাতুলের জোরালো বার্তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আইন পেশায় যে পথচলা শুরু হয়েছিল ব্যারিস্টার সুমনের হাত ধরে, সেই পুরোনো সহকর্মীর দুঃসময়ে পাশে দাঁড়ালেন পিয়া জান্নাতুল। সম্প্রতি এক ফেসবুক বার্তায় পিয়া তুলে ধরেছেন রাজনৈতিক দর্শনের চেয়েও একজন মানুষের ব্যক্তিগত সততা ও কর্মের গুরুত্ব। তিনি মনে করেন, দুর্নীতির বিরুদ্ধে যে মানুষটি আজীবন সোচ্চার ছিলেন, আজ তার কাঠগড়ায় দাঁড়ানো 'সময়ের নির্মম পরিহাস'। স্রেফ রাজনৈতিক ভিন্নতার কারণে যেন কেউ ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সেই বার্তাই দিলেন এই জনপ্রিয় মডেল ও আইনজীবী।


    পিয়া তার স্ট্যাটাসে লিখেছেন, ‘যে মানুষটি সবসময় অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, দেশের স্বার্থে নির্ভয়ে কথা বলেছেন, আজ তিনি নিজেই জামিন প্রার্থনা করছেন; সময়ের এটি নির্মম পরিহাস।  কেউ যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতেই পারেন- সেটাই গণতন্ত্রের সৌন্দর্য।  কিন্তু একজন মানুষের মূল দর্শন, তার সততা, তার উদ্দেশ্য-সেগুলোই হওয়া উচিত আমাদের মূল্যায়নের আসল মানদণ্ড।’

    স্ট্যাটাসে অভিনেত্রী-আইনজীবী আরও বলেন, ‘কোনো মামলা যদি হয়রানিমূলক হয়ে থাকে, তা যেন ন্যায়সঙ্গতভাবে পর্যালোচনা হয়ে দ্রুত নিষ্পত্তি হয়।  পাশাপাশি বাংলাদেশের উন্নতির জন্য ব্যারিস্টার সুমনের মতো মানুষের সংখ্যা বাড়ুক’-এই কামনাও ব্যক্ত করেন তিনি।  


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন