মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • হাজারীবাগে ছুরিকাঘাতে কিশোরীর মৃত্যু

    হাজারীবাগে ছুরিকাঘাতে কিশোরীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর হাজারীবাগে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক কিশোরী নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় হায়দার হোটেলের গলিতে এ হত্যাকাণ্ড ঘটেছে।

    নিহত কিশোরীর নাম শাহরিয়ার শারমিন বিন্তি (১৪)। সে রায়েরবাজার হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা বেলাল হোসেন শরীয়তপুরের সখিপুর থানার কাছিকাটা এলাকার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে হায়দার হোটেলের পাশে বাবু কমিশনারের বাড়িতে ভাড়া থাকেন।

    হামলার পর শারমিনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

    বেলাল হোসেন জানান, রাতে গলির ভেতর অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে শারমিনকে পেছন থেকে আঘাত করে পালিয়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসলে সে মারা যায়। কে বা কারা কী কারণে তাকে ছুরিকাঘাত করেছে এ বিষয়ে বেলাল কিছু বলতে পারেননি।

    ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

    এ বিষয়ে যোগাযোগ করা হলে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, প্রেমঘটিত বিষয় নিয়ে ছুরিকাঘাত করে ওই শিক্ষার্থীকে হত্যা করা হতে পারে।’

    হত্যাকারীর নাম জানা গেছে কি না জানতে চাইলে ওসি বলেন, ‘আমরা এখন পর্যন্ত এর বেশি কিছু জানতে পারিনি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন