শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান জিরো এমিশন ইস্যুতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী লো-ফিডে উৎপাদন অব্যাহত ইস্টার্ন রিফাইনারিতে বিশ্ব ক্রিকেটে ভারতের নিয়ন্ত্রণে কড়া সমালোচনা উইজডেনের অনলাইন ক্লাস না চাইলেও বাস্তবতায় বাধ্য: শিক্ষামন্ত্রী ক্ষেপণাস্ত্র হামলায় নিহত গিরিশ চন্দ্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হাসনাতের সঙ্গে কী হয়েছিল বিস্তারিত জানালেন মনজুর আলম
  • যশোর জেনারেল হাসপাতাল থেকে নারী চোর আটক

    যশোর জেনারেল হাসপাতাল থেকে নারী চোর আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে চুরির শিকার হতে যাচ্ছিলেন এক নারী। তবে তাৎক্ষণিক সতর্কতায় হাতেনাতে অভিযুক্তকে আটক করা সম্ভব হয়েছে। 

    বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের প্যাথলজি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

    ভুক্তভোগী জেসমিন বেগম (৪০) যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের কামারগন্না গ্রামের আব্দুল হাই মোল্লার স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি হাসপাতালের ১২৬ নম্বর কক্ষের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ভিড়ের সুযোগ নিয়ে সুমি বেগম (৩০) নামে এক নারী কৌশলে তার ভ্যানিটি ব্যাগে হাত দেন।

    ঘটনাটি টের পেয়ে জেসমিন বেগম সঙ্গে সঙ্গে অভিযুক্তকে ধরে ফেলেন। পরে উপস্থিত লোকজন তাকে যশোর সদর হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্যদের কাছে হস্তান্তর করেন।

    আটক সুমি বেগম ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বন্দর বটতলা গ্রামের মৃত মুক্তার মোল্লার মেয়ে এবং বর্তমানে যশোর সদর উপজেলার বদেরপুর গ্রামের মিলন শেখের স্ত্রী।

    আটক সুমি বলেন সবাই তো লাইনে লাইনে দাঁড়িয়ে সিরিয়াল নিতে হয়। ব্যাগে হাত পড়তে পারে, তা বলে আমি কি চোর।

    পুলিশ জানায়, আটক নারী কোনো সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন