শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান জিরো এমিশন ইস্যুতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী লো-ফিডে উৎপাদন অব্যাহত ইস্টার্ন রিফাইনারিতে বিশ্ব ক্রিকেটে ভারতের নিয়ন্ত্রণে কড়া সমালোচনা উইজডেনের অনলাইন ক্লাস না চাইলেও বাস্তবতায় বাধ্য: শিক্ষামন্ত্রী ক্ষেপণাস্ত্র হামলায় নিহত গিরিশ চন্দ্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হাসনাতের সঙ্গে কী হয়েছিল বিস্তারিত জানালেন মনজুর আলম
  • অনুমতি ছাড়াই কেসিসির ঢালাই রাস্তা কাটার অভিযোগ

    অনুমতি ছাড়াই কেসিসির ঢালাই রাস্তা কাটার অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খুলনা মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ডে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ঢালাই রাস্তা অনুমতি ছাড়াই কেটে পানির সংযোগ স্থাপনের অভিযোগ উঠেছে ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ ও তার ছেলে হাবিব শেখের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ওয়ার্ডের নবপল্লী এলাকার বাইতুল আকাবা জামে মসজিদ লেন (ঢালাই কারখানা গলি) এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, পাশ্ববর্তী এক আত্মীয়ের বাড়ি থেকে সাবমার্সিবল পাম্পের পানির সংযোগ নিজ বাড়িতে নিতে বাবুল শেখ মিস্ত্রি ডাকেন। সংযোগটি রাস্তার ভেতর দিয়ে নেওয়ার জন্য মিস্ত্রিকে সরকারি ঢালাই রাস্তা কাটার নির্দেশ দেন। পরবর্তীতে মিস্ত্রি রাস্তা কেটে পানির পাইপ স্থাপন করেন। তবে এ কাজে কেসিসির কোনো অনুমতি নেওয়া হয়নি বলে জানা গেছে।

    এ বিষয়ে অভিযোগ পেয়ে বিকাল সাড়ে ৩টার দিকে কেসিসির প্রকৌশলী রনির পক্ষে তাঁর সহকারী মো. রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি রাস্তা কাটার আলামত ও ছবি সংগ্রহ করেন।

    কেসিসির প্রকৌশলী রনি মুঠোফোনে জানান, অনুমতি ছাড়া সরকারি রাস্তা কাটার কোনো বৈধতা নেই। বিষয়টি জানার পর তাঁর সহকারী ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় তথ্য ও ছবি সরবরাহ করেছেন। তবে সেদিন কার্যদিবসের সময় শেষ হয়ে যাওয়ায় তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। পরবর্তী কার্যদিবসে কেসিসির বিধি অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা বা জরিমানা করা হবে।

    এ বিষয়ে অভিযুক্ত বাবুল শেখের মুঠোফোন নম্বরে (০১৭১১-৮---৮৬) একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

    স্থানীয়রা দ্রুত বিষয়টির সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন