মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ক্ষমা চাইলেন রানা প্লাজার মালিক সোহেল রানা

    ক্ষমা চাইলেন রানা প্লাজার মালিক সোহেল রানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়ে সাভারে এসেছিলেন বহুল আলোচিত রানা প্লাজার মালিক সোহেল রানা। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভার পৌর এলাকার মাদ্রাসা মসজিদে জানাজায় অংশ নিয়ে তিনি উপস্থিত মুসল্লিদের কাছে নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন।

    পারিবারিক সূত্রে জানা গেছে, সোহেল রানার মা মজিদা বেগম (৬৫) দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মায়ের শেষ বিদায়ে অংশ নিতে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হলে প্রশাসন তা মঞ্জুর করে।

    শনিবার সন্ধ্যা ৬টার দিকে কড়া পুলিশি পাহারায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে সোহেল রানাকে সাভারে নিয়ে আসা হয়। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে রানা বলেন, “আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন এবং আমার ভুলের জন্য আমাকে মাফ করবেন সবাই।”

    সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোত্তাছিম বিল্লাহ জানান, যথাযথ আইনি প্রক্রিয়ায় আবেদনের প্রেক্ষিতে তাকে জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। জানাজা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে পুনরায় পুলিশি পাহারায় কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

    উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের মৃত্যু হয়। ঘটনার চারদিন পর ২৮ এপ্রিল ভারত পালিয়ে যাওয়ার সময় বেনাপোল সীমান্ত থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই থেকে তিনি কারাবন্দি রয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন