মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী বইমেলা

    হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী বইমেলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাজী সাইদ ল্যাবরেটরি স্কুল-এর উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা ও ২ দিনব্যাপী একুশে বই মেলার আয়োজন করা হয়।

    ২১ ফেব্রুয়ারি শনিবার সকালে হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা সৈয়দ আতিক এ বই মেলার উদ্বোধন করেন। শিক্ষক শিক্ষিকা  বিদ্যালয়ের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

    শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম তাঁর বক্তব্যে ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, তাদের রক্তের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। প্রতিষ্ঠাতা সৈয়দ আতিক তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভাষা আন্দোলনের চেতনা হৃদয়ে ধারণ করে শুদ্ধ ভাষা চর্চা ও দেশপ্রেমে আমাদের উদ্বুদ্ধ হতে হবে।

    এ উপলক্ষে স্কুলের পক্ষ থেকে বিদ্যালয় প্রাঙ্গনে দুই দিনব্যাপী একুশে বইমেলার আয়োজন করা হয়েছে। ২১ ও ২২ ফেব্রুয়ারি এই মেলা চলবে। মেলায় শিশু-কিশোরদের উপযোগী শিক্ষামূলক ও মননশীল নানা ধরনের বই প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে। এ বি সি চিলড্রেন পাবলিকেশনের সহযোগিতায় এ বই অনুষ্ঠিত হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন