মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে যুবদলের হুশিয়ারী

    মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে যুবদলের হুশিয়ারী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন নরসিংদী জেলা যুবদলের সহ-সভাপতি নাসিক আহমেদ আনন্দ। তিনি বলেন, সংগঠনের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এ ধরনের অপকর্মে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে জেলা যুবদলের নেতৃবৃন্দ অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নিবেন।

    দলীয় অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নাসিক আহমেদ আনন্দ বলেন, “যুবদল ন্যায় ও নীতির আদর্শে বিশ্বাসী একটি সংগঠন। দীর্ঘ ১৫ বছর পর জনগণের বিপুল সমর্থনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। মানুষের এই আস্থা ও ভালোবাসা ধরে রাখা আমাদের প্রধান লক্ষ্য। ফলে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা জনবিচ্ছিন্ন কাজ জেলা যুবদলের নেতৃবৃন্দ বরদাশত করবেনা বলে আমার বিশ্বাস।

    নরসিংদী জেলা যুবদলের বর্তমান সাংগঠনিক অবস্থা সম্পর্কে তিনি জানান, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুতের নেতৃত্বে সংগঠন এখন আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত। এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের দিকনির্দেশনায় জেলা যুবদল অত্যন্ত গতিশীলভাবে জনকল্যাণে  কাজ করে যাচ্ছে।

    বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিজের রাজনৈতিক ত্যাগের কথা উল্লেখ করে আনন্দ বলেন, “দীর্ঘ সময় ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে জেল, জুলুম ও অমানুষিক নির্যাতন সহ্য করেছি। কিন্তু আদর্শ থেকে বিচ্যুত হইনি। আমাদের মূল লক্ষ্য এখন সংগঠনকে আরও শক্তিশালী ও জনবান্ধব  করে তোলা।”

    তিনি আরও যোগ করেন, যুবদল যেন সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়াতে পারে এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যেই জেলা যুবদল নিরলস কাজ করে যাচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন