মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • নরসিংদী-২ আসনে ধানের শীষের জয় নিশ্চিত করলেন মিলন

    নরসিংদী-২ আসনে ধানের শীষের জয় নিশ্চিত করলেন মিলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদী-২ (পলাশ) আসনে শুধু বিএনপির ভালোবাসা নিয়ে দেশে ফিরে এসেছিলেন আবদুল গফুর মিলন। আমদিয়া ইউনিয়নের বনাইদ গ্রামের এই নেতা এলাকায় দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে সেবা করে আসছেন। প্রবাসে থেকেও তিনি বিএনপির আদর্শ থেকে বিচ্যুত হননি এবং লন্ডনস্থ নরসিংদী জেলা বিএনপির সভাপতির দায়িত্বে সাংগঠনিক শক্তি তৈরি করেছেন।

    শিক্ষাজীবন থেকেই রাজনৈতিক দীক্ষা লাভ করা আবদুল গফুর মিলন ছাত্রদল থেকে পথচলা শুরু করেন। ১৯৯২ সালে স্কুল থেকে এসএসসি পাশের এক বছর পর আমদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন। প্রবাসে থাকা অবস্থায় স্পেনের নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আজীবন সাধারণ সম্পাদক হিসেবে প্রবাসীদের কল্যাণে কাজ করেছেন।

    রাজনীতি ছাড়াও সমাজসেবায় তার অবদান বিশেষ। আফসার উদ্দিন ফাউন্ডেশনের মাধ্যমে তিনি অসহায় ও গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন, যার কারণে এলাকাবাসী তাকে 'দানবীর মিলন' উপাধিতে ভূষিত করেছেন।

    নির্বাচন চলাকালীন আবদুল গফুর মিলন অক্লান্ত পরিশ্রম করে প্রতিটি ওয়ার্ডে ভোটারদের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিয়েছেন। তার প্রচেষ্টা ও ত্যাগের ফল স্বরূপ নরসিংদী-২ আসনে ড. আবদুল মঈন খান বিজয়ী হয়েছেন। এলাকাবাসী মনে করছেন, প্রবাস থেকে দেশে ফিরে তার এই নেতৃত্ব এবং দায়িত্ববোধ নির্বাচনের ফলাফলকে আরও শক্তিশালী করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন