মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

    অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের শ্রীপুরে বরামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ ফেসবুকে গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নানা অপপ্রচার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করায় সংবাদ সম্মেলন করেছে গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী এসএম রফিকুল ইসলাম বাচ্চু।

    বুধবার শ্রীপুর উপজেলা পরিষদের সামনে তিনি সংবাদ সম্মেল করেন। সংবাদ সম্মেলন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন।

    তিনি লিখিত অভিযোগে জানান, শ্রীপুরের বরামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ নির্বাচনী আচরণবিধি ২০ (খ) লঙ্গন করে ১১ দলের জোটের নির্বাচনী প্রচারণা এবং আমার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার আইডি থেকে ১১ ফেব্রুয়ারি সকালে আমার বিরুদ্ধে অপ্রচার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি যৌথবাহিনী ও থানার অফিসার ইনচার্জের বক্তব্য ছাড়াই আমার দুই কর্মী ৫ লাখ টাকাসহ আটক হয়েছে মর্মে ভুয়া তথ্য ছড়িয়ে দিয়ে উক্ত নির্বাচন সম্পর্কে নেতিবাচক ধারনা তৈরি করে আমার মানসম্মান ক্ষুন্ন ও সমাজে আমাকে হেয় করছে।

    প্রকৃত তথ্য অনুযায়ী গত রাতে টাকা সহ আটক রিয়াল ও পায়েল ঘোড়া প্রতিকের কর্মী হিসেবে মাদক কারবারি ও জুলাই হত্যার মামলা সহ নানা অভিযোগে যৌথবাহিনী কর্তৃক আটক হয়। শুধু এ তথ্যই নয় নির্বাচনের প্রথম থেকেই তিনি জামায়াত ইসলামীর বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন প্রকার উস্কানীমূলক বক্তব্য দিয়ে বিএনপির ভাবমূর্তিও ক্ষুন্ন করছে। এছাড়াও তিনি একজন চাকরিজীবী হয়ে সরকারি বেতন ভাতা ভোগ করে জামায়াত ইসলামীর রোকন হিসেবে একজন দলীয় কর্মীর কাজ করে যাচ্ছেন। তিনি নির্বাচনে একটি দলের পক্ষে অবস্থান নিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন