মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • জামায়াত প্রার্থীর এজেন্ট মাহাবুবুর রহমান নিখোঁজ

    জামায়াত প্রার্থীর এজেন্ট মাহাবুবুর রহমান নিখোঁজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নির্বাচনের একদিন আগে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াত নেতা মাহাবুবুর রহমান (৩৫) নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। তার পরিবার ও দলের নেতারা জানান, তাকে সন্ধান করা হলেও এখনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

    এ ঘটনায় বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নিখোঁজ জামায়াত নেতার ভাগিনা সাব্বির আড়াইহাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

    মাহবুবুর রহমান আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সাংগঠনিক সম্পাদক। তিনি নারায়ণগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থীর নির্বাচনি এজেন্ট।

    নিখোঁজের ভাগিনা সাব্বির বলেন, ‘দুপুর ১২টার সময় মামার সঙ্গে বাসায় ফেরার পথে কথা হয়। মামা বাড়িতে না ফেরায় আড়াইহাজার বাজারসহ আশপাশের এলাকায় খোঁজ নিয়েও খুঁজে পাওয়া যায়নি। বারবার ফোন করা হলেও কেউ ফোন ধরছেন না। তবে তার হোয়াটসঅ্যাপ থেকে ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশে বার্তা দেওয়া হয়েছে। সেখানে তার কথাবার্তায় তাকে উদ্বিগ্ন মনে হয়েছে।

    এ বিষয়ে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লা বলেন, ‘আমরা এখনো তার খোঁজ পাইনি। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছি। আমাদের নেতা-কর্মীরাও তাকে খুঁজছে। তিনি আমার নির্বাচনি গহরদী ভোটকেন্দ্রের এজেন্ট।’

    আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, আমরা অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন