শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান জিরো এমিশন ইস্যুতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী লো-ফিডে উৎপাদন অব্যাহত ইস্টার্ন রিফাইনারিতে বিশ্ব ক্রিকেটে ভারতের নিয়ন্ত্রণে কড়া সমালোচনা উইজডেনের অনলাইন ক্লাস না চাইলেও বাস্তবতায় বাধ্য: শিক্ষামন্ত্রী ক্ষেপণাস্ত্র হামলায় নিহত গিরিশ চন্দ্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হাসনাতের সঙ্গে কী হয়েছিল বিস্তারিত জানালেন মনজুর আলম
  • মোংলায় ভোট কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম

    মোংলায় ভোট কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত যাচ্ছে  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনী প্রচারণা শেষ হওয়ার পর ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এ উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি। এর মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার ও গণ ভোটের জন্য গোলাপি ব্যালট পেপারসহ ভোটার তালিকা। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার ও নির্বাচনী কর্মকর্তারা সরঞ্জামাদি বুঝে নিচ্ছেন।

    এবারের নির্বার্চনে ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দেবেন। একটি সাদা ব্যালট, এটি হবে সংসদ সদস্য নির্বাচনের ব্যালট। আর গোলাপি ব্যালটটি হবে গণভোটের।

    উপজেলা থেকে কড়া নিরাপত্তার মধ্যে ভোটের সরঞ্জাম কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে। সহকারী প্রিজাইডিং অফিসার উপকরণ বুঝে নেয়ার পর পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে নিয়ে কেন্দ্রে রওনা দিচ্ছেন। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার, নৌবাহিনী, বিজিবি, কোস্টগার্ড,র‍্যাব নিয়োজিত রয়েছে।

    বাগেরহাট-৩ আসন (রামপাল-মোংলা) এর মোংলায় ৫২ টি ভোট কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সরঞ্জাম ও ব্যালট পেপার পাঠানো হচ্ছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এসব সরঞ্জাম বুঝে নিচ্ছেন গ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাতের মধ্যেই ভোটকেন্দ্রগুলোতে পৌঁছে যাবে ভোটের প্রয়োজনীয় এ সব সরঞ্জাম।

    উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শারমিন আক্তার সুমী বলেন, মোংলায় ৫২টি ভোট কেন্দ্রে ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় সরঞ্জাম গুলো প্রতি ভোটকেন্দ্র পাঠানো হচ্ছে।  ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রিজাইডিং অফিসাররা কেন্দ্রে পৌঁছে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করবেন। ৫২টি ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৪০টি কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন