মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • আশুলিয়ায় যুবলীগ নেতা রবি গ্রেফতার

    আশুলিয়ায় যুবলীগ নেতা রবি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার আশুলিয়ায় চাঞ্চল্যকর এক অভিযানে ১৫টি মামলার পলাতক আসামি ও ৪ বছরের সাজাপ্রাপ্ত যুবলীগ ক্যাডার রবিউল ইসলাম ওরফে রবিকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

    রবিবার (৮ ফেব্রুয়ারি) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে চারিগ্রাম এলাকার একটি নির্জন বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

    পুলিশ জানায়, গ্রেপ্তার রবিউল পাথালিয়া ইউনিয়ন এর চারিগ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে এবং তিনি আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে জালিয়াতি মামলার দুটি ধারায় চার বছরের কারাদণ্ড থাকলেও তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। অভিযানে নেতৃত্ব দেওয়া জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শহিদুজ্জামান জানান, রবির বিরুদ্ধে অস্ত্র, ধর্ষণ, চাঁদাবাজি ও হত্যা চেষ্টাসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।

    স্থানীয়দের অভিযোগ, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অস্ত্র হাতে দাপিয়ে বেড়ানো এই ক্যাডার দীর্ঘদিন ধরে জাল দলিল তৈরি করে সাধারণ মানুষের জমি দখল করে আসছিলেন। তার গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি নেমে এসেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন