শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান জিরো এমিশন ইস্যুতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী লো-ফিডে উৎপাদন অব্যাহত ইস্টার্ন রিফাইনারিতে বিশ্ব ক্রিকেটে ভারতের নিয়ন্ত্রণে কড়া সমালোচনা উইজডেনের অনলাইন ক্লাস না চাইলেও বাস্তবতায় বাধ্য: শিক্ষামন্ত্রী ক্ষেপণাস্ত্র হামলায় নিহত গিরিশ চন্দ্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হাসনাতের সঙ্গে কী হয়েছিল বিস্তারিত জানালেন মনজুর আলম
  • ভারতে অনুপ্রবেশের সময় মাদকসহ দুই বাংলাদেশি আটক

    ভারতে অনুপ্রবেশের সময় মাদকসহ দুই বাংলাদেশি আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রাজাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই বাংলাদেশিকে মাদকদ্রব্যসহ আটক করেছে। শনিবার ভোরে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ধরা পড়া এই দুই চোরাকারবারি স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

    আটকরা হলেন- জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের সন্তো হোসেনের ছেলে রকো হোসেন ওরফে রকো (৩৫) এবং একই গ্রামের খোদাবকশ খুদুর ছেলে রাশিদুল ইসলাম ওরফে দুলি (৩৬)।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বিএসএফের হাতে আটক হওয়া রকো ও দুলি দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন। তারা সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশে এনে বেচাকেনা করতেন। শনিবার ভোরে ভারত-বাংলাদেশ সীমান্তের শুন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের মাদকদ্রব্যসহ আটক করে।

    ঘটনাটি নিশ্চিত করে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, ভারতের অভ্যন্তরে মাদকদ্রব্যসহ দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। বিষয়টি জানার পর বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, আটক দু’জন বর্তমানে সুস্থ রয়েছেন এবং তাদেরকে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন