মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • নরসিংদীতে দুই সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

    নরসিংদীতে দুই সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে দুইজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গুলি, ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

    শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার সাহেপ্রতাপ চত্বর এলাকার উত্তর বাগহাটায় অভিযানটি পরিচালিত হয়। আটক ব্যক্তিরা হলেন—জাকির মিয়া (৪২), পিতা মনু মিয়া এবং কাওসার মিয়া (৩৫)। তাদের উভয়ের বাড়ি উত্তর বাগহাটা গ্রামে। 

    আটককৃতদের কাছ থেকে ১৪৯ রাউন্ড তাজা গুলি, ১ হাজার ৩৯৭ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৯ লাখ ৬ হাজার ৯৬০ টাকা, ১০টি মোবাইল ফোন, ১৪টি দেশীয় অস্ত্র এবং মাদক বেচাকেনায় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আটককৃতদের এবং জব্দ করা আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নরসিংদী সদর থানায় হস্তান্তর করা হয়।

    আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন