শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান জিরো এমিশন ইস্যুতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী লো-ফিডে উৎপাদন অব্যাহত ইস্টার্ন রিফাইনারিতে বিশ্ব ক্রিকেটে ভারতের নিয়ন্ত্রণে কড়া সমালোচনা উইজডেনের অনলাইন ক্লাস না চাইলেও বাস্তবতায় বাধ্য: শিক্ষামন্ত্রী ক্ষেপণাস্ত্র হামলায় নিহত গিরিশ চন্দ্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হাসনাতের সঙ্গে কী হয়েছিল বিস্তারিত জানালেন মনজুর আলম
  • হাতপাখার প্রার্থীরা সংসদে গেলে দেশ ও জাতি নিরাপদ থাকবে : মুফতী আমানুল্লাহ

    হাতপাখার প্রার্থীরা সংসদে গেলে দেশ ও জাতি নিরাপদ থাকবে : মুফতী আমানুল্লাহ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খুলনা ২ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ বলেছেন, জাতির নিরাপত্তা অনেকটাই নির্ভর করে নৈতিকতা, ন্যায়বিচার ও সুশাসনের ওপর। এই জায়গায় আলেম সমাজের ভূমিকা অনস্বীকার্য। আলেমরা ও হাতপাখার প্রার্থীরা  যখন সংসদে প্রতিনিধিত্ব করবেন, তখন আইন প্রণয়ন হবে পবিত্র কুরআন-সুন্নাহভিত্তিক ন্যায়নীতি ও মানবিক মূল্যবোধের আলোকে। এতে সমাজে অন্যায়, দুর্নীতি ও অবিচার কমে আসবে। তারা সংসদে গেলে দেশ ও জাতি নিরাপদ থাকবে। 

    শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী সদর থানার ৩০ ও ৩১ নং ওয়ার্ডের টুটপাড়া মেইন রোড, দারোগা পাড়া, তালতলা, মাস্টার পাড়া, চানমারি অ্যাপ্রোচ রোড, চানমারি বাজার মেইন রোড, চানমারি বাজার, ডাঃ আলতাফ হোসেন লেন,  রুপসা স্ট্যান্ড রোড, তেরো গোলা, রুপসা ব্রিজ, বন্দা বাজার রোড, মুক্তার হোসেন রোড, ইব্রাহিমিয়া মাদ্রাসা রোড, হাজী আব্দুল মালেক কলেজ রোড সহ বিভিন্ন স্থানে গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। 

    তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যক্তিগত স্বার্থের রাজনীতি নয়, বরং আমানতদারিতা ও জবাবদিহিতার রাজনীতিতে বিশ্বাসী। তাদের উপস্থিতি সংসদকে করবে আরও দায়িত্বশীল ও নৈতিকভাবে শক্তিশালী। ফলে রাষ্ট্রযন্ত্রে শৃঙ্খলা ফিরবে, জনগণের জান-মাল নিরাপদ হবে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদক, নৈতিক অবক্ষয় ও সহিংসতা থেকে রক্ষা করতে হলে আইনসভায় দরকার এমন নেতৃত্ব, যারা আল্লাহভীতি ও মানুষের প্রতি দায়িত্ববোধ নিয়ে সিদ্ধান্ত নেবে। সেই দায়িত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থীরাই যথাযথভাবে পালন করতে পারেন। 

    গণসংযোগে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও নগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, আলহাজ্ব আব্দুস সালাম, আলহাজ্ব মোমিনুল ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোঃ ফেরদৌস গাজী সুমন, মোঃ আব্দুর রশিদ, মোঃ ইসমাইল হোসেন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ মিরাজ মহাজন, রেদওয়ান করিম রিপন, জাবের হোসেন, মোঃ ইলিয়াস হোসেন, মোঃ ফয়সাল করীম, হাবিবুল্লাহ মেসবাহ, আব্দুল্লাহ আল মামুন, হাফেজ উসামা আবরার, মোঃ আফজাল হোসেন, মোঃ কবির হোসেন, গোলাম মোস্তফা, মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, মোঃ ইসমাইল হোসেন, মোঃ সোহরাব, মোঃ জাকির, মোঃ হারুন হোসেন, মোঃ আব্দুস সোবহান, মোঃ লাবলু সরদার, মোঃ রাকিব ইসলাম, মোঃ ডালিম, মোঃ শাহিন, মোঃ রাজু, মোঃ শাহ আলম, মোঃ সোহরাব গাজী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন