মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • রাজধানীতে সেনা অভিযানে গ্রেফতার ৫

    রাজধানীতে সেনা অভিযানে গ্রেফতার ৫
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মোহাম্মদপুরে চাঁদ উদ্যান ও সোনা মিয়ার টেক্কি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুই তরুণকে কুপিয়ে হত্যার মূল সন্দেহভাজন মাদককারবারি শাওনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এই অভিযানে তার চার সহযোগীকেও আটক করা হয়েছে।

    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার অন্যরা হলেন- আনোয়ার (২৫), শাকিল (২৩), শুভ (২০) ও বেলাল (৩৬)।

    এ সময় তাদের কাছ থেকে আটটি পেট্রোল বোমা, ৫ রাউন্ড শটগানের গুলি, একটি চাইনিজ ছুরি, আটটি সামুরাই, পাঁচটি চাপাতি, একটি রামদা, ৬১টি ইয়াবা ট্যাবলেট, ৩৫ গ্রাম ভাঙা ইয়াবা, ৪৭৫ গ্রাম ও ৬০ পুরিয়া গাঁজা, ৪টি মোবাইল ফোন, ৫৮টি বিদেশি কয়েন এবং মাদক পরিমাপের একটি ওজন মেশিন উদ্ধার করা হয়।

    সেনাবাহিনীর বসিলা ক্যাম্প সূত্রে জানা যায়, বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা মোহাম্মদপুরের শোনা মিয়ার টেক্কি ও চাঁদ উদ্যান এলাকায় এই বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, দীর্ঘদিন ধরে পলাতক তালিকাভুক্ত হত্যা মামলার আসামি শাওন ওই এলাকায় অবস্থান করছিলেন। গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে প্রকাশ্যে একজন তরুণকে কুপিয়ে হত্যার ঘটনায় তাকে শনাক্ত করা হয়।

    গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি অপারেশন দল দ্রুত অভিযান চালিয়ে শাওনকে গ্রেফতার করে। একই অভিযানে তার সহযোগী আরও চারজন গ্যাং সদস্যকে আটক করা হয়।

    এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, শাওন গত বছর প্রকাশ্য দিবালোকে এক তরুণকে ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়। তাকে গ্রেফতারে একাধিকবার অভিযান চালানো হলেও সে আত্মগোপনে ছিল। অবশেষে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা সম্ভব হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন