শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান জিরো এমিশন ইস্যুতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী লো-ফিডে উৎপাদন অব্যাহত ইস্টার্ন রিফাইনারিতে বিশ্ব ক্রিকেটে ভারতের নিয়ন্ত্রণে কড়া সমালোচনা উইজডেনের অনলাইন ক্লাস না চাইলেও বাস্তবতায় বাধ্য: শিক্ষামন্ত্রী ক্ষেপণাস্ত্র হামলায় নিহত গিরিশ চন্দ্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হাসনাতের সঙ্গে কী হয়েছিল বিস্তারিত জানালেন মনজুর আলম
  • দায়িত্বশীল সাংবাদিকতা নিয়ে খুলনায় দিনব্যাপী কর্মশালা

    দায়িত্বশীল সাংবাদিকতা নিয়ে খুলনায় দিনব্যাপী কর্মশালা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ডিজিটাল যুগে দায়িত্বশীল সাংবাদিকতার চ্যালেঞ্জ, নৈতিকতা ও দায়বদ্ধতা নিয়ে খুলনায় তরুণ সাংবাদিকদের জন্য দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (১ ফেব্রুয়ারি) মহানগরের হোটেল নগর কনফারেন্স রুমে ‘ইয়োর প্রোমো বিডি’-এর সার্বিক তত্ত্বাবধানে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন এআই ট্রেইনার ও ফ্রিল্যান্স সাংবাদিক অমৃত মলঙ্গী। এতে ৩০ জন তরুণ সাংবাদিক অংশগ্রহণ করেন।

    কর্মশালায় ডিজিটাল যুগে সাংবাদিকতার নৈতিকতা ও দায়িত্বশীলতা, নিউজরুম ও কনটেন্ট নির্মাতাদের জন্য ডিজিটাল কনটেন্ট তৈরি, রিপোর্টিং, লেখা ও গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ভুয়া তথ্য মোকাবিলা, তথ্য যাচাই-বাছাই ও ফ্যাক্ট-চেকিং বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে প্রধান অতিথি হিসেবে সনদ বিতরণ করেন দৈনিক দিনকাল এর খুলনা ব্যুরো প্রধান মোঃ সোহরাব হোসেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ সোহরাব হোসেন বলেন, ডিজিটাল যুগে সংবাদ প্রচারের গতি যেমন বেড়েছে, তেমনি দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্বও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তথ্য যাচাই ও নৈতিকতা বজায় রেখে সংবাদ পরিবেশন করাই এখন সময়ের দাবি।

    কর্মশালায় প্রশিক্ষক অমৃত মলঙ্গী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সাংবাদিকতার কাজকে সহজ করছে, তবে এটি ব্যবহারে নৈতিকতা ও মানবিক বিবেচনা বজায় রাখা জরুরি। ভুয়া তথ্য মোকাবিলায় সাংবাদিকদের আরও দক্ষ ও সচেতন হতে হবে।

    ইয়োর প্রোমো বিডি’র সিইও মোঃ হাসানুর রহমান তানজিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল-এর খুলনা ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার ফকির শহিদুল ইসলাম, খুলনা টাইমস'র বার্তা সম্পাদক এস এম নুর হাসান জনি, গ্রামের কাগজ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান শাহেদ আহমেদ রাজু, সিটিজেন ক্যাপিটাল লিমিটেড-এর পরিচালক রবিউল ইসলাম রানা, ওভারসিজ এডুকেয়ার-এর স্বত্বাধিকারী শাহ আরাফাত রাহিব এবং জঙ্গলবাড়ি রিসোর্টের পরিচালক জাকারিয়া হোসেন শাওনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন