শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান জিরো এমিশন ইস্যুতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী লো-ফিডে উৎপাদন অব্যাহত ইস্টার্ন রিফাইনারিতে বিশ্ব ক্রিকেটে ভারতের নিয়ন্ত্রণে কড়া সমালোচনা উইজডেনের অনলাইন ক্লাস না চাইলেও বাস্তবতায় বাধ্য: শিক্ষামন্ত্রী ক্ষেপণাস্ত্র হামলায় নিহত গিরিশ চন্দ্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হাসনাতের সঙ্গে কী হয়েছিল বিস্তারিত জানালেন মনজুর আলম
  • ট্যালেন্টপুলে বৃত্তি পেলেন সাংবাদিক কন্যা তারিন আপরিন

    ট্যালেন্টপুলে বৃত্তি পেলেন সাংবাদিক কন্যা তারিন আপরিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চুয়াডাঙ্গার জীবননগরের আকলিমা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী তারিন আফরিন ২০২৬ সালের বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। অল্প বয়সেই তার এই সাফল্য এলাকায় শিক্ষাঙ্গনসহ সর্বমহলে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি করেছে।

    তারিন আফরিন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কৃতী সন্তান। সে দৈনিক আজকের চুয়াডাঙ্গা ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার সাংবাদিক মো. তারিকুর রহমান এবং জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সিনিয়র নার্স তহমিনা খাতুনের একমাত্র কন্যা। ছোটবেলা থেকেই পড়াশোনায় তার বিশেষ আগ্রহ ও মনোযোগ ছিল বলে জানান তার পরিবারের সদস্যরা।

    বর্তমানে তারিন আফরিন জীবননগর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী হিসেবে অধ্যয়নরত রয়েছে। নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের দিকনির্দেশনা এবং বাবা-মায়ের সার্বিক সহযোগিতার ফলেই সে এই সাফল্য অর্জন করতে পেরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    তারিন আফরিনের পরিবারও শিক্ষিত ও মেধাবী হিসেবে এলাকায় সুপরিচিত। তার একমাত্র ভাই তন্ময় রহমান তূর্য বর্তমানে মাগুরা সরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত রয়েছে। ভাইয়ের মতো ভবিষ্যতে দেশসেবায় নিজেকে নিয়োজিত করতে তারিন আফরিন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে।

    মেয়ের এই সাফল্যে উচ্ছ্বসিত বাবা-মা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেন, তারিন আফরিন একদিন একজন আদর্শ চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করবে এবং পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করবে।

    তারিন আফরিনের এই অর্জনে শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়ে আগামী দিনে আরও বড় সাফল্য কামনা করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন