মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • নরসিংদীতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন 

    নরসিংদীতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নরসিংদী জেলার পাঁচটি সংসদীয় আসনে ১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নির্বাচনী সময়ে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

    শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলার নির্বাচনকালীন পরিবেশ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নরসিংদী সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল দেয় বিজিবির সদস্যরা।

    বিজিবি সূত্রে জানা যায়, নরসিংদী জেলার পাঁচটি সংসদীয় আসনের আওতাধীন ছয়টি উপজেলার জন্য মোট ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে নরসিংদী সদর ও পলাশ উপজেলায় ৪ প্লাটুন, শিবপুর ও মনোহরদী উপজেলায় ৩ প্লাটুন এবং রায়পুরা ও বেলাব উপজেলায় ৬ প্লাটুন বিজিবি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবে।

    এ বিষয়ে নরসিংদী বিজিবি ক্যাম্পের সুবেদার সিরাজ জানান, নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের ভোটাধিকার সুরক্ষায় বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। দায়িত্ব পালনকালে সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে। একই সঙ্গে বিজিবি রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে সব প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন