শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ সমন্বিত উদ্যোগে কমছে হাম সংক্রমণ: স্বাস্থ্যমন্ত্রী যুদ্ধ নয়, সংঘাত এড়াতেই প্রস্তুতি: সেনাপ্রধান
  • বিশ্বকাপ বাছাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে দাপুটে ব্যাটিং, ১৯১ রানের পাহাড় গড়ল বাংলাদেশ

    বিশ্বকাপ বাছাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে দাপুটে ব্যাটিং, ১৯১ রানের পাহাড় গড়ল বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে টানা পাঁচ জয়ে আগেই মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল। সেই আত্মবিশ্বাস নিয়েই শুক্রবার স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলটি।

    নেপালের কীর্তিপুরে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে স্কটিশদের বিপক্ষে ৫ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

    টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল পায় দ্রুত সূচনা। ওপেনার দিলারা আক্তার ২৮ বলে করেন ৩৯ রান। অপর প্রান্তে জোয়াইরিয়া ফেরদৌস বল সমান ২২ রান করে আউট হন। তিন নম্বরে নামা শারমিন আক্তার ১০ বলে ১৫ রান করে রানআউটের শিকার হন।

    এরপর চতুর্থ উইকেটে দারুণ এক জুটি গড়েন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। তাদের ১০০ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে চলে আসে। দুজনই ছিলেন দারুণ আগ্রাসী।

    অল্পের জন্য হাফসেঞ্চুরি হাতছাড়া করেন সোবহানা মোস্তারি। তিনি ২৩ বলে ৭টি চার ও ২টি ছক্কায় করেন ৪৭ রান। অপরদিকে, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩৫ বলে অপরাজিত ৫৬ রান করেন। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা।

    শেষদিকে দ্রুত রান তোলায় স্কটল্যান্ডের সামনে বড় লক্ষ্য ছুড়ে দিতে সক্ষম হয় বাংলাদেশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন