মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • নরসিংদীতে ঢাকার ১০ সাংবাদিকের ওপর হামলা

    নরসিংদীতে ঢাকার ১০ সাংবাদিকের ওপর হামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে দুর্বৃত্তদের হামলায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে।

    সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন।
    হামলায় আহতদের মধ্যে রয়েছেন—বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি এস এম ফয়েজ, সাংবাদিক শহিদুল ইসলাম শাহেদ, মহসিন কবির, মনির হোসেনসহ ক্র্যাবের কয়েকজন স্টাফ সদস্য। এ ছাড়া বাসচালক ও হেলপারও আহত হয়েছেন।

    আহত সাংবাদিক এস এম ফয়েজ জানান, সোমবার সন্ধ্যায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর ফ্যামিলি ডে অনুষ্ঠান শেষে সাংবাদিকরা বাসযোগে ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পার্কের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে বাসটি পার্কিং করা হলে স্থানীয় একদল দুর্বৃত্ত তাদের কাছে চাঁদা দাবি করে। সাংবাদিকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়।

    অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন