মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • নরসিংদীতে ৮০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

    নরসিংদীতে ৮০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর পলাশ উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ এর মাদকবিরোধী অভিযানে ৮০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি পিকআপ ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

    ‎র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদী সূত্র জানায়, গোপন তথ্য ও নিজস্ব গোয়েন্দা নজরদারির ভিত্তিতে শুক্রবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে নরসিংদী জেলার পলাশ থানাধীন পাঁচদোনা–চরসিন্দুর সড়ক সংলগ্ন চরনগরদী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আলহামদুলিল্লাহ মিষ্টান্ন ভান্ডারের সামনে পাকা রাস্তার ওপর এ অভিযান চালানো হয়।

    ‎অভিযানকালে একটি কালো-হলুদ রঙের পিকআপ ভ্যান তল্লাশি করে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৮০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাগুলো পিকআপ ভ্যানটির বডির ওপর প্লেন সিটের নিচে বিশেষভাবে তৈরি বক্সে সংরক্ষিত ছিল। এ সময় পিকআপ ভ্যানটির চালক মো. কাওসার (২৭), পিতা মো. বুলবুল, সাং-দক্ষিণ পারুলিয়া, থানা-পলাশ, জেলা-নরসিংদী এবং চালকের সহকারী (হেলপার) মো. মহরম আলী (২৬), পিতা মো. জব্বার হোসেন, সাং-সুলতানপুর, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

    ‎র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে নরসিংদী জেলার পলাশ থানায় হস্তান্তর করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন